মাধ্যমিক স্কুল/মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়ারের প্রশিক্ষণ- মুরাদনগর উপজেলা, কুমিল্লা।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৭৩টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসারসহ স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, আইসিটি শিক্ষক এবং অফিস সহকারী–কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে তথ্য সংরক্ষণ, ফলাফল প্রক্রিয়াকরণ, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ ও প্রশাসনিক কাজ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।