মাধ্যমিক স্কুল/মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়ারের প্রশিক্ষণ- আদর্শ সদর উপজেলা, কুমিল্লা।
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ৩০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার, আদর্শ সদর, কুমিল্লার অংশগ্রহণে প্রশিক্ষণে স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক/ প্রিন্সিপাল এবং আইসিটি শিক্ষক ও অফিস সহকারী-কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে তথ্য সংরক্ষণ, ফলাফল প্রক্রিয়াকরণ, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ ও প্রশাসনিক কাজ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।