Loading...

ডিজিটাল হাজিরা ও ইউপি ট্যাক্স ডিজিটালাইজেশন এর শুভ উদ্বোধন-গাজীপুর জেলা।

গাজীপুরে জেলার সকল ইউনিয়নে ডিজিটাল হাজিরা ও ইউপি ট্যাক্স ডিজিটালাইজেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভাওয়াল সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়

সার্বিক সহযোগিতা করেন ডিডিএলজি, গাজীপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী, ইনোভেশন আইটি-এর প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ডিজিটালাইজেশনের মাধ্যমে ইউনিয়ন পরিষদে সেবা প্রদান আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর হবে, নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারবেন, এবং হোল্ডিং ট্যাক্স সংগ্রহ প্রক্রিয়া সহজ ও নির্ভুল হবে।