Loading...

ফরিদপুর জেলায় ক্যাশলেস ইউপি বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা

ফরিদপুর জেলার সকল ইউনিয়ন পরিষদের সচিবগণের সঙ্গে ক্যাশলেস ইউপি, ফরিদপুর বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল আহসান তালুকদার পিএএ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর আরও উপস্থিত ছিলে ইনোভেশন আইটি'র প্রতিনিধিগণ। সভায় অংশগ্রহণকারীরা ক্যাশলেস ইউপি বাস্তবায়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।