ইনোভেশন আইটি ও "উপায়" এর সাথে চুক্তি স্বাক্ষর।
ইনোভেশন আইটি এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘উপায়’-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান আর্থিক লেনদেনকে আরও দ্রুত, সহজ ও নিরাপদ করার জন্য সহযোগিতা করবে। চুক্তির আওতায় ডিজিটাল পেমেন্ট ইন্টিগ্রেশন, লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন এবং আরও সুবিধাজনক আর্থিক সেবা নিশ্চিত করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনোভেশন আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ‘উপায়’-এর পরিচালকবৃন্দ। এছাড়া উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।