জেলা প্রশাসন, ঢাকা ও বিকাশ লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষর।
স্মার্ট বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন, ঢাকা ক্যাশলেস স্মার্ট ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করেছে। ফলে নাগরিকগণ ঘরে বসেই তাদের হোল্ডিং ট্যাক্স যাচাই, চলতি ও বকেয়া ট্যাক্স সম্পর্কে অবগত হওযা এবং বিকাশের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারে। এ লক্ষে ৩০ এপ্রিল, ২০২৪ বিকাল ৩.৩০ টায় ঢাকা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনিসুর রহমান বিকাশ লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনলাইন ট্যাক্স সফটওয়্যারের কারিগরি সহায়তা দিচ্ছে ইনোভেশন আইটি।