ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ও ইনোভেশন আইটি এর সাথে MoU স্বাক্ষরিত হয়।
ফেনীতে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এবং ইনোভেশন আইটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণ এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রদান ও অনলাইন সেবা সম্প্রসারণ করা হবে।
MoU স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং ইনোভেশন আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।