Loading...

ক্যাশলেস ইউপি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ, ফরিদপুর।

ফরিদপুরে ক্যাশলেস ইউনিয়ন পরিষদ (ইউপি) বাস্তবায়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ইউনিয়ন পরিষদে ডিজিটাল লেনদেন, নগদহীন সেবা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করা।প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব) ফরিদপুর, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও হিসাবসহকারী এবং ইনোভেশন আইটির প্রতিনিধিবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ক্যাশলেস লেনদেনের প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা এবং ডিজিটাল সেবা প্রদান সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। ইনোভেশন আইটি'র সিইও জনাব খুরশিদ আলম প্রশিক্ষণ প্রদান করেন।